ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৪:৪১:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

চলতি মাসেই আসছে ঘূর্ণিঝড় 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

চলতি মাসেই (নভেম্বর) বৃষ্টিপাতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ত্রৈমাসিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি বঙ্গোপসাগরে অন্তত ২টি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। তবে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে।

এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে এবং আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন ঘটবে। কমবে তাপমাত্রা।